মানুষের ভালো লাগা গুলো খুবই রহস্যময়!

মানুষের ভালো লাগা গুলো খুবই রহস্যময়,এই রহস্যময় জগতে এখনো বয়সে তরুণ,কিছু সময় হলো আমি কৈশোরত্বীর্ণ হলাম ।মন থেকে এখনো সেটার পাদুর্ভাব যায়নি,তাই নিজের ভিতর আবেগ গুলো খুব বেশি উপচিয়ে পড়তে চায়।মাঝে মাঝে আকাশ কুসুম ভাবি।

এখন আমার ভবিষ্যত নিয়ে ভাবা উচিত। নিজের ক্যারিয়ার,এম্বিশন এগুলোর প্রতি কঠোর মনোনিবেশ করাই আমার মূল কর্তব্য।
কিন্তু আমার অনিয়ন্ত্রিত মন এদিক ওদিক ছুটে যায় কোন এক অজানা অনুভূতির খোঁজে,রহস্যের খোঁজে,নিজেকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে,এই অতৃপ্ত অনুভূতি আমার পিছু ছাড়ে না ।

এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রেখেছি।যে রহস্যময় অতৃপ্ত অনুভূতি আমাকে এদিক ওদিক ছুটাচ্ছে তা থেকে চিরতরে মুক্তি চাই ।
এই অতৃপ্ত অনুভূতি গুলো তে সুখ খুঁজে খুঁজে পার করে দিব হয়ত এই জীবন পথ।ভাগ্য সু- প্রসন্ন হলে জীবন সফল ভাবে পার করার পরেও এক ধরনের অতৃপ্তি নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে ।

লেখক: Fahim Uddin

 

About আবেদিন খান

Check Also

খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাইছে। আমি মানলাম

খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাইছে। আমি মানলাম। তা হলে ১৭ কোটি মানুষে কত জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *