ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল কারীদেরকে জানানো যাচ্ছে আগামী ৩০শে জুন ২০২১ আয়কর ২০২০-২০২১ বৎসর শেষ হয়ে যাবে। সুতরাং এখনি সময় আপনি আপনার কর বৎসর কত মোট ইনকাম হবে বা হয়েছে তার একটা আগাম কর কত হতে পারে তা গণনা করিয়ে নিতে পারেন এবং কোন কোন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত নিতে পারবেন।
আপনি জানেন কি? আপনি নিজেই আপনার আয়কর হ্রাস করতে পারেন!! কিভাবে এজন্য আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত খাতে আগামী ৩০ শে জুন এর মধ্যে বিনিয়োগ করতে হবে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী একজন করদাতা সাধারনত তার করযোগ্য আয়ের উপর সর্বোচ্চ ২৫% বিনিয়োগ সুবিধা পেয়ে থাকেন এবং তার সেই বিনিয়োগকৃত টাকার উপর ১৫% অথবা ১০% হারে কর রেয়াত/ ছাড় পেয়ে থাকেন। কিন্তু সেজন্য আপনাকে জানতে হবে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।
তাহলে চলুন জেনে নেই কোথায় বিনিয়োগ করলে আপনার আয়করের উপর রেয়াত পাবেন:-
- ০১) পুজি বাজারে নিবন্ধিত কোন শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার-এ;
- ০২) বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড এ;
- ০৩) কোন সিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে বাৎসরিক সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস এ;
- ০৪) জীবন বীমা প্রিমিয়াম এ;
- ০৫) রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সেভিংস সার্টিফিকেট/ সঞ্চয়পত্রে;
- ০৬) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন ইত্যাদি।
- ০৭) কোন দাতব্য চিকিৎসালয় যেটা সিটি কর্পরেশনের বাইরে অবস্থিত। তবে সেখানে অনুদানকৃত টাকা অবশ্যই সেই চিকিৎসালয় স্থাপনের এক বছর পরে হতে হবে।
- ০৮) সমাজ কল্যাণ অধিদপ্তরের অনুমোদিত কোন প্রতিষ্ঠান যেটা প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে এক্ষেত্রেও প্রতিষ্ঠানটি স্থাপনের এক বছর পরে অনুদানকৃত টাকা হতে হবে।
- ০৯) যাকাত ফান্ড অর্ডিন্যান্স ১৯৮২ দ্বারা প্রতিষ্ঠিত যাকাত ফান্ডে অনুদানকৃত টাকা।
- ১০) বাংলাদেশে আগা খান উন্নয়ন কর্মসূচী-এর অধীনে প্রতিষ্ঠিত কোন আর্থ-সামাজিক বা সাংস্কৃতিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান দানকৃত টাকা।
- ১১) সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
- ১২) মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
- ১৩) জাতির পিতার স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
উপরে বর্ণিত খাতে অনুদানের পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কি না তা নিশ্চিত হয়ে নিবেন। তা না হলে আপনি আয়কর রেয়াত পাবেন না।
বি. দ্র.: ২০২১ -২০২২ করবর্ষের আয়কর রেয়াত পেতে ৩০শে জুন ২০২১ ইং এর মধ্যে বিনিয়োগ করতে হবে।
আপনার ২০২০-২০২১ আয় বছরের এগারো (১১) মাস ইতিমধ্যে চলেছে। আপনার আয়কর হ্রাস/কমানোর জন্য আপনার অভীষ্ট বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করুন এবং ৩০ জুন ২০২১ এর আগে আপনার বিনিয়োগ করুন।
.
ক্রেডিট:- Ershadul Hoque
Tariqul Islam's Fun Page Keep life happy with worship