৩ বছরের বিজনেস এক্সপেরিয়েন্স থেকে যেটা সব থেকে বড় লার্নিং সেটা হচ্ছে আপনি নিজে কতটা স্কিলড সেটা বিজনেসে একদমই মূল বিষয় না, বরং আপনি আপনার HR এর পিছনে কতটা কাজ করেছেন সেটা হচ্ছে মূল বিষয়।
– আপনি কি তাদের জন্য HR ম্যানুয়াল বানিয়েছেন?
যা দেখে একজন নতুন জয়েন করা এমপ্লয়িও ধরতে পারবে যে এই প্রতিষ্ঠান কি কাজ করে, কিভাবে কাজ করে, এবং তাকে কোন প্রসসে কাজ করতে হবে।
– আপনি কি তাদের কাজের তদারকি কোনো প্রসেস মেনটেইন করেছেন?
আপনি নিজে কল করে, ডাক দিয়ে, মিটিং থেকে একজন এমপ্লয়ি সম্পর্কে জানা, আর কাজ তদারকি করার প্রসেস বানানো ভিন্ন জিনিস। আপনি যখন একটা সিস্টেম ডেভলপ করবেন, সবাই তখন ঐ সিস্টেমই চলবে। আপনার বর্তমানেও চলবে, আপনার অবর্তমানেও চলবে। তাই কাজ নিজে তদারকি করার চাইতে সিস্টেম ডেভলপমেন্টে মন দেওয়া উচিত।
– HR এর জন্য কী ট্রেইনিং এর ব্যবস্থা রেখেছেন?
একজন এমপ্লয়ি যতই এক্সপেরিয়েন্স হোক, আপনার বিজনেসের জন্য সে একদমই নতুন। পৃথিবীর প্রতিটি মানষ যেরকম আলাদা, প্রতিটি বিজনেসের ধরণেও ভিতর থেকে আলাদা। তাই আপনার বিজনেসের জন্য এমপ্লয়ি ট্রেইনিং প্রোগ্রাম বেশ জরুরি বিষয়। এমনকি ইমেইল কিভাবে লিখবে, লেভেল করে অর্গানাইজ রাখবে, প্রেজেন্টেশন বানাবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কী কী শেয়ার করা যাবে আর কী কী শেয়ার করা যাবে না, তার পূর্ণাঙ্গ গাইডেন্স থাকতে হবে।
– কাজের ফানেল বা চেইন অব কমান্ড ভালোভাবে মেইনটেইন হচ্ছে তো?
আমি আমাদের জবের অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি, কাজের চেইন অব কমান্ড একটা পর্যায়ে এসে ভেঙ্গে যায়। দেখা যায় একজন ইন্টার্ণ, এক্সিকিউটিভ কে একটা কাজ এসাইন করা হয়েছে। সে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটি শেষ করবে সেটার একটা ফানেল থাকা বেশ জরুরি। পাশাপাশি তার কাজ কিভাবে কারা কোন পর্যায়ে ফিডব্যাক দিবে সেটাও কাজের শুরুতে ডকুমেন্টেশনে থাকা জরুরি। দেখা গেল সে অনেক উৎসাহ নিয়ে কাজটা করলো, কিন্ত সেটা উপরের মহলে ফিডব্যাকের জন্য যেতে যেতে এক পর্যায়ে হারিয়ে যায়। এটা যে একজন এমপ্লয়ির জন্য কতটা ডিমোটিভেটেড বিষয়, যারা এই ধরণের কেইস ফেইস করেছেন তাঁরা বেশ ভালোভাবে বুঝতে পারবেন। আর এর পাশাপাশি এই বিষয়টা যে একটা প্রতিষ্ঠানের জন্য কতটা ভয়াবহ সেটা আস্তে আস্তে বের হয়ে আসে। এই বাজে প্র্যাক্টিসটি স্লো পয়জনিং হিসাবে কাজ করে। আমি আমার ক্যারিয়ারে এটার গুড প্র্যাকটিস মাত্র একটি কোম্পানিতে পেয়েছিলাম, সেটা হচ্ছে BDjobs.com এ। দুঃখজনকভাবে এছাড়া আর বাকি একটা প্রতিষ্ঠানেও পাইনি। ইভেন এই প্র্যাকটিস আমি আমাদের দুইটি প্রতিষ্ঠানেও এখন পর্যন্ত সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারিনি।
– আপনি কি লিগ্যাসি মেইনটেইন এর প্রসেস তৈরি করেছেন?
লিগ্যাসি হচ্ছে কারো পরিবর্তে যখন অন্য কেউ রিপ্লেসমেন্ট হবে সে যেন পূর্ববর্তী এমপ্লয়ির ট্র্যাক ধরে এগিয়ে যেতে পারে। এই লিগ্যাসি মেইনটেইন এর প্রসেস যদি আপনার প্রতিষ্ঠানে তৈরি না থাকে তাহলে প্রতিটি নতুন এমপ্লয়ি জয়েন হওয়া মানে তাকে সবকিছু বুঝে উঠতে সময় লাগবে। আর এই সময় যত বেশী লাগবে আপনার প্রতিষ্ঠানের জন্য ততো খারাপ। তাই লিগ্যাসি মেইনটেইন এর প্রসেস বিল্ডাপ করা বেশ জরুরি বিষয়।
– আপনার টিমের সবার কাজ কী ওয়েল ডকুমেন্টেড?
উপরের লিগ্যাসি মেইনটেইন আপনি তখনই করতে পারবেন যখন আপনার প্রতিষ্ঠানের প্রতিটি মেম্বারের প্রতিটি কাজ ভালোভাবে ডকুমেন্টেড থাকবে। সোশ্যাল মিডিয়ায় লোক লাগবে দেখে ইন্টারনেট থেকে জব ডেসক্রিপশন মেরে দিয়ে লোক নিয়োগ করে ফেলছেন ঠিক আছে, কিন্তু এভাবে যদি অপারেশনও কোনো নিজেস্ব ডকুমেন্টেশন প্রসেস ছাড়া আগায় তাহলে করোনার মতো পরিস্থিতিতে সবার আগে ধরা খাবেন আপনি।
– ক্যারিয়ার প্যাথ ও ক্যারিয়ার ভিশন
আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়িরা কী জানে তাদের ক্যারিয়ার পাথটি আপনার প্রতিষ্ঠানের সাথে কিরকম? সে কিভাবে কি অর্জন করলে কোন পর্যায়ে যেতে পারবে, এবং কী ধরনের এওয়ার্ড তার জন্য অপেক্ষা করছে কোন স্টেজে? এটা যদি আপনার প্রতিষ্ঠানে এসটাবলিশ না করা থাকে তাহলে এমপ্লয়িদের থেকে বেশ লোয়ার পারফরমেন্স পাবেন। ৮০-২০ রুলে দেখা যাবে যারা নিজে থেকে সেলফ মোটিভেটেড তারাই শুধু নিজ গরজে কাজ করে ব্যবসা আনছে। আর তাঁরা চলে গেলেই আপনি কিন্তু ধরা! তাই প্রতিটা এমপ্লয়ি এর জন্য আপনার প্রতিষ্ঠানের ক্যারিয়ার পাথ নির্ধারণ করা বেশ জরুরি, এবং প্রতিটা এমপ্লয়ি যে ভিশন দেখতে পায় প্রতিষ্ঠানকে নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে।
উপরের পয়েন্টগুলো ধরে কাজ করার জন্য ইনস্যুরেন্স কোম্পানি ও এমএলএম কোম্পানিগুলো ভালো করে।
আর উপরের যতগুলো পয়েন্ট আমি বললাম, তার একটাও আমরা আমাদের দুইটা প্রতিষ্ঠানের জন্য ভালোভাবে প্র্যাক্টিস করিনি কখনো। তাই বলতে পারেন, আমরাও ভোক্তভুগি। আপনার প্রতিষ্ঠানেও যদি এই ধরণের প্র্যাকটিস না থাকে, আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনি এই মহূর্তে প্রবলেমে আছেন। বেশ বড়সড় একটা ধরা খেতে যাচ্ছেন।
Courtesy: Sabbir Ahmed
Tariqul Islam's Fun Page Keep life happy with worship